Facebook: লুকিয়ে লুকিয়ে কে দেখছেন আপনার Facebook প্রোফাইল? জেনে নিন
সোশ্যাল মিডিয়া এখন প্রায় সকলেরই পছন্দের জায়গা। কিন্তু এখানে নিতে হয় কিছু সতর্কতাও। যদিও বেশিরভাগ ইউজার এই বিষয়টি নিয়ে অনেক সময় উদাসীন থাকেন। যেমন Facebook ব্যবহার (Facebook) এখন সকলেরই কম বা বেশি হয়। জনপ্রিয় এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের প্রত্যেকটি ফিচার সম্পর্কে প্রায় সকলেই আজ অবগত। কিন্তু তার পরেও একটি প্রশ্ন থেকে যায়। সেটি হল, আপনার ফেসবুক প্রোফাইলটি কারা দেখছেন? প্রতীকী ছবি।
বাস্তবে ইউজারদের ফেসবুক (Facebook) প্রোফাইল কারা ভিজিট করছেন অর্থাৎ কারা দেখছেন, সেটি জানার কিন্তু কোনও অপশন নেই। এমন কোনও ফিচার এখনও পর্যন্ত আসেনি ফেসবুকে। প্রতীকী ছবি।
অথচ এই ফিচার নিয়ে কৌতূহলেরও শেষ নেই। অনেকে এই জন্য বিভিন্ন অ্যাপ বা থার্ড পার্টি ওয়েবসাইটের দ্বারস্থ হয়। কিন্তু সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে সুরক্ষিত হয় না। ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার ঝুঁকি তো থাকেই, সেই সঙ্গে ফেসবুক হ্যাক হয়ে যাওয়ারও যথেষ্ট সম্ভাবনা থাকে। তাই সতর্ক থাকা উচিত ইউজারদের। থার্ড পার্টি কোনও অ্যাপের সাহায্য নিলে আগে থেকে যাচাই করা অত্যন্ত জরুরি। তা না হলে সাইবার ক্রাইমের শিকার হতে পারেন।
এ বিষয়েও ফেসবুকও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। সংস্থা জানিয়েছে, "ফেসবুক গ্রাহকদের প্রোফাইল কারা দেখছে এমন তথ্য জানায় না। তৃতীয় পক্ষের অ্যাপগুলিও এটি করতে পারে না। সে ক্ষেত্রে আপনি যদি এমন কোনো অ্যাপ-এর সাহায্য নিয়ে থাকেন, যা এই ধরনের ফিচার প্রদানের কথা বলে, তাহলে দ্রুত ফেসবুকের (Facebook) কাছে তা জানান।" প্রতীকী ছবি।
সতর্ক হোন ব্যবহারকারীরা
তবে অনেক প্রতিবেদনে বলা হয় ফেসবুকে (Facebook) একটি কৌশল রয়েছে, যার মাধ্যমে দেখা যাবে প্রোফাইল কারা দেখছে। এর জন্য সাধারণত ডেস্কটপের সাহায্য নিতে হবে। ফেসবুকে ফেসবুকের হোম পেজ খুলে সেখান থেকে CTRL + U শর্টকাটও ব্যবহার করতে হবে। সেখানে বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে দেখা যায় যে ফেসবুক প্রোফাইলটি কারা দেখেছেন। এমনই দাবি করা হয়েছে সেই সব প্রতিবেদনগুলিতে। প্রতীকী ছবি।



![সতর্ক হোন ব্যবহারকারীরা,[object Object],তবে অনেক প্রতিবেদনে বলা হয় ফেসবুকে (Facebook) একটি কৌশল রয়েছে, যার মাধ্যমে দেখা যাবে প্রোফাইল কারা দেখছে। এর জন্য সাধারণত ডেস্কটপের সাহায্য নিতে হবে। ফেসবুকে ফেসবুকের হোম পেজ খুলে সেখান থেকে CTRL + U শর্টকাটও ব্যবহার করতে হবে। সেখানে বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে দেখা যায় যে ফেসবুক প্রোফাইলটি কারা দেখেছেন। এমনই দাবি করা হয়েছে সেই সব প্রতিবেদনগুলিতে। প্রতীকী ছবি।](https://images.news18.com/static-bengali/2022/02/facebook5.jpg)

0 Comments